
নিউজ ডেস্ক:
প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া জিনের বাদশা সাইফুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী মাহফুজ চৌধুরী প্রদীপকে গ্রেফতার করেছে পুলিশ।
মাহফুজ নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউপির চৌধুরী পাড়ার সাখাওয়াত হোসেন চৌধুরীর ছেলে।
জানা যায়, শেরে বাংলা নগর থানার সাইবার ট্রাইবুনাল মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মাহফুজ পলাতক ছিলেন। বৃহষ্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানা এএসআই ফারুক হোসেন, শাকিল আহমেদ, গোলাম মোস্তফা, মঞ্জুরুল হোসাইন অভিযান চালিয়ে ডোমারের আজিজার মিয়া হাট এলাকায় তাকে গ্রেফতার করে।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.