
নিউজ ডেস্ক:
নীলফামারী ডোমারে নানাকে দাফন করে বাড়ি ফেরার পথে অটোভ্যান উল্টে নদীতে পড়ে দুই শিশু নিখোঁজ রয়েছে।
জোড়াবাড়ী ইউপি সদস্য আব্দুল জলিল জানান, শুক্রবার দুপুরে উপজেলার উত্তর গোমনাতীতে নানাকে দাফন দিয়ে দাদির সঙ্গে অটোভ্যানে মির্জাগঞ্জ বিএসসি পাড়ায় ফেরার পথে গোমনাতী আমবাড়ী হাট পাঙ্গা নদীর বেইলি ব্রিজের রেলিং এর ফাঁকে অটো ভ্যানের চাকা পড়ে উল্টে যায়।
এতে উত্তর গোমনাতীর সুরুজ্জামানের ছেলে মনোয়ার হোসেন ও জোড়াবাড়ী মির্জাগঞ্জ বিএসসি পাড়ার গোলাম রব্বানীর ছেলে লিপু, মেয়ে নুর জান্নাত মনি নদীতে পড়ে যায়।
তাৎক্ষণিকভাবে দাদি ও অটোচালক নদীতে ঝাপ দিয়ে লিপুকে উদ্ধার করলেও মনোয়ার হোসেন ও নুরে জান্নাত মনি নিখোঁজ হয়। নিখোঁজ দুই শিশু আপন খালাতো ভাইবোন। এতে দাদি পায়ে সামান্য আঘাত পান ও অটো চালক জাহেদুল ইসলাম সুস্থ রয়েছেন।
ডোমার ফায়ার স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিলের সহযোগীতায় খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছি। ডুবুরি দিয়ে উদ্ধার তৎপরতা চলছে।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান করছি।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.