
অনলাইন ডেস্ক:
নীলফামারীতে এক নমুনা সংগ্রহকারী স্বাস্থ্যকর্মীসহ দুইজনের করোনা পজেটিভ হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ১৫ জনে দাঁড়ালো। এর মধ্যে আইসোলেশন ওয়ার্ড হতে ৬ জন সুস্থ হয়ে নিজ নিজ বাড়ি ফিরে গেছেন।
তিনি জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্র হতে নীলফামারী জেলায় দুইজনের করোনা শনাক্ত হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে।
এরা হলেন ঢাকা ফেরত শ্রমিক জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের বাসিন্দা (২০) ও অপরজন ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সহকারী করোনা নমুনা সংগ্রহকারী(৪৪)।
নতুন আক্রান্ত দুইজনকে জেলা সদরের জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে।
সূত্র: যুগান্তর অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.