
নিউজ ডেস্ক:
নীলফামারীর ডোমারে প্রথম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চা বিক্রেতা মারুফ ইসলামকে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
ডোমার থানা সূত্রে জানা গেছে, গত (২৬ ডিসেম্বর) শনিবার গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে এসআই রিমেল আহম্মেদ মানিক, এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নীলফামারী সদরের পলাশবাড়ী এলাকায় মারুফকে গ্রেফতার করে।
ডোমার থানা ওসি মোস্তাফিজার রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুলছাত্রীর মায়ের মামলার ভিত্তিতে মারুফকে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বৃহষ্পতিবার দুপুরে পৌরসভার কলেজপাড়া এলাকার মুকুল ইসলামের ছেলে মারুফ ইসলাম প্রতিবেশী একটি পরিবারের ১ম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে ঝালমুড়ি খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে বাশঁঝাড়ে নিয়ে ধর্ষণ করে। ছাত্রীটি বাড়িতে অস্বাভাবিক চলাফেরা করলে তার মায়ের দৃষ্টিগোচর হলে জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা বিবরণ দেন। এরপর শুক্রবার ডোমার থানায় মারুফকে আসামি করে মামলা করেন ছাত্রীর মা। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.