
নিউজ ডেস্ক:
নীলফামারী ডোমারে মেয়ের জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে শুক্রবার বিকেলে পুকুরে পড়ে খতেজা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
খতেজা বেগম ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া গ্রামের আব্দুল হকের স্ত্রী।
শুক্রবার বাদ আসর ডোমার উপজেলার সোনারায় ইউপির শাহ্ কলন্দর হাজীপাড়া গ্রামের আব্দুল মালেকের বাড়ির পাশে খতেজা বেগমের লাশ ভাসতে দেখে প্রতিবেশীরা আব্দুল মালেকের বাড়িতে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মৃত খতেজা বেগমের বড় মেয়ের জামাই ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া গ্রামের আফছার আলীর ছেলে ছপি উদ্দিন বলেন, আমার শাশুড়ির কোনো ছেলে সন্তান না থাকায় শুধু দুই মেয়ের বাড়িতে পালা করে থাকতো। ১৫দিন আগে আমার বাড়ি হতে ছোট মেয়ে জামাইয়ের বাড়িতে আসে। খবর পাই শুক্রবার বিকেলে পুকুরের পানিতে পড়ে আমার শাশুড়ির মৃত্যু হয়েছে।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ মেয়ের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় রাতে একটি ইউডি মামলা হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.