
নিউজ ডেস্ক:
সবার কাছে ক্ষমা চেয়ে মৃত্যুর পরে প্রেমিকের হাতে কবরে মাটি চেয়ে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করছে কাস্মি আক্তার নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী। ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউপির চান্দিনা পাড়া এলাকায়।
ইউপি সদস্য সুমন ইসলাম ওই স্কুলছাত্রীর পরিবারের বরাত দিয়ে বলেন, শনিবার ২৯ আগস্ট দুপুরে স্কুলছাত্রীকে বাড়িতে রেখে বাজারে যায় তার মা ও ছোট ভাই। সেই সময়ের মধ্যে ঘরের চৌখাটে ওড়না প্যাঁচিয়ে ফাঁস আত্মহত্যা করে কাম্মি। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
ডোমার থানার ওসি মো. মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.