
নিউজ ডেস্ক:
সৈয়দপুর পৌরসভার ইতিহাসে প্রথম নারী মেয়র নির্বাচিত হলেন আওয়ামীলীগ প্রার্থী রাফিকা আকতার জাহান বেবি। আজ রবিবার(২৮ ফেব্রুয়ারী/২০২১) ভোট গ্রহণ শেষে বেসরকারি ভাবে ঘোষিত ফলাফলে তিনি মেয়র নির্বাচিত হন।
রাফিকা আকতার জাহান বেবি আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকে ভোট পান ২৮ হাজার ২৭৮। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন ধানের শীষ প্রতিকের বিএনপির মো. রশিদুল হক সরকার। তার ভোট সংখ্যা ১০ হাজার ৯৭৫।
রাত সাড়ে ৮টায় সৈয়দপুর নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে এই ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা ফজলুল করিম।
এছাড়া জাতীয় পার্টির সিদ্দিকুল আলম (লাঙ্গল) পান ৯ হাজার ৬৩৩, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. নূরুল হুদা (হাতপাখা) ভোট পান ১ হাজার ৮৪৩ ও স্বতন্ত্র প্রার্থী রবিউল আউয়াল রবি (মোবাইল ফোন) ভোট পান ১ হাজার ৮৯২।
উল্লেখ যে, সৈয়দপুর পৌরসভার নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। এর মধ্যে আজ রবিবার ভোট চলাকালিন দুই মেয়র প্রার্থী যথাক্রমে জাতীয় পার্টির সিদ্দিকুল আলম(লাঙ্গন) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. নূরুল হুদা (হাতপাখা) ভোট বর্জন করেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.