
নিউজ ডেস্ক:
পঞ্চগড় সদর উপজেলায় আখবোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে মোকলেছ ওরফে বাচ্চু নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেলে সদর উপজেলার টুনিরহাট কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোকলেছ সদর উপজেলার চাকলার হাট ইউপির বৈরাগী পাড়া এলাকার ইউনুস আলী মুন্সির ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাজার থেকে সাইকেল যোগে মোকলেছ বাড়ি ফিরছিলেন। এ সময় টুনিরহাট কলেজ গেটের সামনে পৌঁছালে একটি আখবোঝাই ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাস আহম্মদ।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.