
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে রংপুর জেলায় ২০ জন, গাইবান্ধা জেলায় ৮ জন, কুড়িগ্রাম জেলায় ৩ জনসহ সর্বমোট ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকালে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর-২০ জন: পীরগঞ্জ-২, বদরগঞ্জ -২, পীরগাছা-৩, মমিনপুর-২, জেলা পুলিশ-১, নুরপুর-১, রমেকে ভর্তি রোগী-১, কলেজ রোড-১, সাতগড়া মিস্ত্রিপাড়া-১, গনেশপুর-১, বিনোদপুর-১, র্যাব শাপলা-১, মুলাটোল-১, মেডিকেল পাকারমাথা-১, রমেক আরটিআই কর্নার-১।
গাইবান্ধা -৮ জন: সদর-১, পলাশবাড়ী -৫, সাদুল্ল্যাপুর-১, সুন্দরগঞ্জ-১।
কুড়িগ্রাম-৩ জন: সদর হাসপাতাল-২, চিলমারী হাসপাতাল-১।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.