
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর মহানগরীতে নতুন করে আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা মহানগরীরর নুরপুর ও ঠিকাদারপাড়া এলাকার। এছাড়াও বিভাগের আরও দুই জেলায় নতুন করে আরো দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার এ তথ্য জানিয়েছেন রংপুরে মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. একেএম নুরুন্নবী লাইজু।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুর মহানগরীর নুরপুরে এক ও ঠিকাদারপাড়া একজন, দিনাজপুরের সদরে এক এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একজনের কোভিড-১৯ পজিটিভ এসেছে।
এ নিয়ে রংপুর জেলায় আক্রান্ত সংখ্যা দাড়ালো ২০ জন এবং রংপুর বিভাগের আট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ জনে।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.