
নিউজ ডেস্ক:
মহান বিজয় দিবস উপলক্ষে রংপুর জেলা পুলিশের উদ্যোগে ১৪ জন অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যের পরিবারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে । সোমবার রংপুর পুলিশ লাইন্সে এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, বিপিএম (বার)।
বিশেষ অতিথি ছিলেন, রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অপরাধ ) আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মারুফ আহম্মেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আরমান হোসেন।
এর আগে ১৪ জন অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারকে ফুলের তোরা ও শুভেচ্ছা পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। পরে, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.