
রংপুর অফিস:
আজ বুধবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালনের আয়োজন করেছে জাতীয় পার্টি রংপুর মহানগর ও জেলা কমিটি।
পল্লীবন্ধুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর কর্মসূচি পালন করবে জাপা। বুধবার সকাল ৬ টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত, জাতীয় পার্টির রংপুর সেন্ট্রাল রোডস্থ প্রধান কার্যালয়ে,সকাল ১০ টায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ,সকাল ১০,৩০ মিনিটে নেতার স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হবে সমাধিস্থলে ,সকাল ১১ টায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধুর সমাধিস্থল জিয়ারত এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বুধবার রংপুুর মহানগরীর গুরুত্বপূর্ন স্থানের মাইকে কোরআন তেলাওয়াত ছাড়াও নগরীর সব মসজিদে বাদ যোহর এবং আসর নামাজের পরে যেকোন একসময় এরশাদদের জন্য বিশেষ ভাবে দোয় মাহ্ফিল আয়োজন করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দোয়া মাহ্ফিল আয়োজন দায়িত্বে নিজনিজ থাকবেন জাতীয় পার্টির সংশ্লিষ্ট রংপুুর মহানগরের সকল থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং সেইসাথে জাতীয় পার্টির রংপুর জেলার সকল উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দের। রংপুর জেলার প্রতিটি উপজেলা এবং ইউনিয়নের পৌরসভায় দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে।সকল কর্মসূচীতে জাতীয় পার্টির রংপুর জেলা ও মহানগরের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কে যথাসময়ে বাধ্যতামূলক উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.