
রংপুর অফিস:
সোসাল সামাজিক জগতের আলোচিত জনপ্রিয় ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তার তিন সঙ্গীর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে রংপুরের বিভিন্ন সংগঠন।
আজ মঙ্গলবার বিকেলে নগরীর প্রেসক্লাবের সামনে সচেতন রংপুরবাসী, নিপীড়নের বিরুদ্ধে রংপুর, রংপুর বিভাগীয় কমার্শিয়াল আর্টিস্ট এসোসিয়েশন এর ব্যানারে মানববন্ধনে অংশ নেয় নিখোঁজ আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের পরিবার, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, ভক্তসহ রংপুরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, আবু ত্বহা মুহাম্মদ আদনান সহ তার সহযোগীদের দ্রুত সময়ের মধ্যে সন্ধান দিতে হবে। দেশে আইন শৃঙ্খলাবাহিনীর এমন তৎপরতা সত্ত্বেও ৫ দিনেও তাদের সন্ধান না পাওয়াটা উদ্ধেগজনক।দ্রুতসময়ের মধ্যে তাদের না পাওয়া গেলে আন্দোলনের হুমকিও দেন তারা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১০ জুন) বিকাল চারটার দিকে তিন সঙ্গীসহ আদনান রংপুর থেকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকায় রওনা দেন।তারপর সাভার থেকে তারা নিখোঁজ হন। নিখোঁজের সময় ত্ব-হার সঙ্গে আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির ছিলেন। তারাও নিখোঁজ রয়েছেন। ওই রাত থেকে সকলের মোবাইল ফোনই বন্ধ রয়েছে। রংপুর মহানগর কোতয়ালী থানায় আদনানের খোঁজ চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা আজেদা বেগম।
[caption id="attachment_27419" align="aligncenter" width="600"]
ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তার তিন সঙ্গীর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে রংপুরের বিভিন্ন সংগঠন[/caption]
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, সব ধরনের কারণ ও সন্দেহ মাথায় রেখে তদন্ত কাজ চলছে।তবে এখনই কিছু বলা যাচ্ছেনা।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.