
নিউজ ডেস্ক:
রংপুর-৩ আসনের এমপি ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহগির আল মাহি সাদ এরশাদ বলেছেন, দেশের অন্যান্য জেলার মতো রংপুরও উন্নয়ন প্রতিযোগিতায় এগিয়ে যাবে। জেলায় যেসব সমস্যা রয়েছে সেগুলোকে প্রাধান্য দিয়ে কাজ করা হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
সোমবার সন্ধ্যায় রংপুর প্রেস ক্লাব সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
সাদ বলেন, দেশকে সুন্দরভাবে সাজাতে সাংবাদিকদের আরো বেশি ভূমিকা রাখতে হবে। বিদেশিরা যাতে আরো বেশি বিনিয়োগ করে সেজন্য দেশের উন্নয়নের সংবাদ প্রচার করতে হবে।
তিনি আরো বলেন, আমার বাবা রংপুর প্রেস ক্লাবে যেভাবে সহযোগিতা করেছেন আমিও সেভাবে সহযোগিতা করবো। আর্থিক অনুদান ছাড়াও সব ধরনের সহযোগিতা করা হবে।
রংপুর প্রেস ক্লাবের সভাপতি রশীদ বাবুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, সাধারণ সম্পাদক রফিক সরকারসহ ক্লাবের সদস্যরা।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.