
রংপুর অফিস:
রংপুর সিটি কর্পোরেশন ডিপিবি’র অর্থায়নে প্রায় এক কোটি ২৩লাখ টাকা ব্যায়ে রংপুর নগরীর ১৯নং ওয়ার্ডের চিকলীভাটায় ড্রেন নির্মাণ কাজ শুরু করেছেন।
আজ সোমবার দুপুরে কছির উদ্দিন স্বরনী থেকে মাক্কি মসজিদ পর্যন্ত প্রায় ৬৩৯মিটার এ ড্রেন নির্মাণ কাজের ফিতা কেটে আজ সোমবার বিকেলে শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
স্থনীয় সমাজকর্মী ইয়াসিন আলী সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু, রংপুর মহানগর আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক মোঃ নওশাদ রশীদ, বিশিষ্ঠ ঠিকাদার ফরহাদ হোসেন, রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন, নিবার্হী প্রকৌশলী মোঃ আজম আলী, নুর জাহান বেগম কুসুম, বাদশা মিয়া, মামুনুর রশীদ বিপ্লব ও জয়নুল ইসলাম বাবুসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.