
রংপুর অফিস:
রংপুরে কোভিড -১৯ সংক্রমণের সেকেন্ড ওয়েভ (দ্বিতীয় ঢেউ) মোকাবেলার লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ, ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় রংপুরের পৌরবাজারে রংপুর মেট্রোপলিটন পুলিশ জনগনের মাঝে মাস্ক বিতরণ ও ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো: মোস্তাফিজার রহমান মোস্তফা। এতে সভাপতিত্ব করেন মোহঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।
বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবুল সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ড রংপুর, মোঃ মেহেদুল করিম বিপিএম অতিরিক্ত পলিশ কমিশনার,মোঃ সাফিয়ার রহমান সাফি সভাপতি রংপুর মহানগর আওয়ামীলীগ, তুষার কান্তি মন্ডল সাধারন সম্পাদক রংপুর মহানগর আওয়ামীলীগ,গেলাম কিবরিয়া পিন্টু সম্পাদক কমিউনিটি পুলিশ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.