
নিউজ ডেস্ক:
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার ডেলকোটারী গ্রামে গ্রামীণফোন টাওয়ারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬এপ্রিল) ভোর ৬টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
গ্রামীণফোন রংপুরের ফিল্ডম্যান রুহুল আমিন চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, হারাগাছ ডেলকোটারী গ্রামীণফোনের টাওয়ারের দরজার তালা কেটে হাই পাওয়ারের ৪৮ পিস ব্যাটারি চুরি করে নিয়ে যায়। সকাল ৮টার দিকে টাওয়ারে নেটওয়ার্ক ডাউন হয়ে গেলে চুরির ঘটনাটি আমরা জানতে পারি।
তবে স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামীণফোনের একটি টিম প্রায় এই টাওয়ারে মেরামত কাজ করতে আসে। ওই টিমটি মঙ্গলবার ভোর ৬টার দিকে মাইক্রোবাস নিয়ে চলে যায়। তারাই চুরির ঘটনা ঘটিয়েছে বলে তারা দাবি করেন।
গ্রামীণফোন রংপুর জোনাল ম্যানেজার গোলাম আরাফাত বলেন, টাওয়ারে চুরির ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে । তবে এর সঙ্গে গ্রামীণফোনের কেউ জড়িত কিনা তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, চুরির বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.