
রংপুর অফিস:
রংপুরের কাউনিয়ায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তুরাগ মিয়া (১৬) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে।
আজ সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে হারাগাছ-রংপুর সড়কে উপজেলার সারাই ইউনিয়নের সারংগপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোচালক তুরাগ মিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার কলেজমাঠ বানুপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।
আহতরা হলেন, হারাগাছ পৌর এলাকার দালালহাট নতুন বাজার এলাকার শিপন মিয়ার মেয়ে এইচএসসি পরিক্ষার্থী সুমাইয়া আক্তার (১৬) ও একই পৌরসভার দালালহাট স্কুলপাড়া মহল্লার মৃত মজিবুর রহমানের ছেলে রিজু মিয়া (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) সালাম মিয়া।
পুলিশ জানায়, নিহত তুরাগ সোমবার সকালে দুজন যাত্রী নিয়ে অটোরিকশায় রংপুর শহরের দিকে যাচ্ছিলো। অটো রিকশাটি সারংগপুর এলাকার সড়কের বাকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটো চালক সহ তিনজন আহত হয়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে অটোচালক তুরাগ মারা যায়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.