
রংপুর অফিস:
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চরগনাই গ্রামে তিস্তা নদীতে গোসল করতে নেমে বাসের হেলপার শামীম মিয়া নিখোঁজের ৯ দিন পর আজ মঙ্গলবার তার লাশ উদ্ধার করেছে কাউনিয়া থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানাগেছে, ইউনিয়নের বেশ কিছু ঈদের আগের দিন ঢাকা মোহাম্মদপুর থেকে মৌমিতা পরিবহন নামে একটি রিজার্ভ বাস নিয়ে গ্রামে আসে শ্রমিকরা এবং ঈদের ছুটি শেষে আবার তারা ওই বাসে করে ঢাকায় যায়।
২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ ঘোষণা করায় ঈদে গ্রামে আসা গার্মেন্টস কর্মীরা ও বাসের ড্রাইভার, কন্ট্রাকটার, হেলপার বাস সহ গ্রামে আটকা পড়ে। ওই বাসের ড্রাইভার, কন্ট্রাকটার ও হেলপার গত ২৬ জুলাই সোমবার সকালে তিস্তা নদীতে গোসল করতে নামে। নদীর স্রোতে তিন জনের মধ্যে হেলপার শামীম মিয়া পানিতে ডুবে নিখোঁজ হয়।
পরে খবর পেয়ে কাউনিয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা হেলপারের লাশ উদ্ধার অভিযানে সাড়ে চার টায় নদীতে নামেন। রাত আটটা পর্যন্ত ডুবুরীদল অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে না পেরে অভিযান সমাপ্ত ঘোষনা করেন।
উপজেলার আজম খাঁর চরে ৯দিন পর আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে চরে একটি লাশ ভেসে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে কাউনিয়া থানার এসআই মাসুদার রহমান ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।স্থানীয় লোকজন লাশটির প্যান্ট দেখে নিশ্চিত হন এটি নিখোঁজ হওয়া বাসের হেলপারের লাশ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.