
নিউজ ডেস্ক:
রংপুরের কাউনিয়ায় বজ্রপাতে জাহাঙ্গীর মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কাউনিয়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর কাউনিয়া উপজেলার হলদিবাড়ি গ্রামের আজিজুল ইসলামের জামাতা। তার বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় বলে জানা যায়। তিনি শ্বশুর বাড়িতে থেকে টিউশনি করাতেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো। দুপুর সাড়ে ১২টার দিকে রেল গেট এলাকায় হঠাৎ বজ্রপাত শুরু হয়। এসময় ওই এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে জাহাঙ্গীরের মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী।
এম২৪নিউজ/আখতার