
রংপুর অফিস:
রংপুরের কাউনিয়ায় ধান শুকানোর ফ্যানের লাইন দিতে গিয়ে নিশাত হোসেন (১৬) নামের এক কিশোর বিদ্যুৎপৃষ্টে মারা গেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুকসাহাবাজ গ্রামের খোরশেদ আলমের ছেলে নিশাত হোসেন আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উঠানে বিদ্যুতের সাহায্যে ফ্যান দিয়ে ধান শুকানোর জন্য লাইন দেয়। বিদ্যুতের তার লীক থাকায় নিশাতকে শর্ট করে। এতে ঘটনা স্থলে সে মারা যায়।
খবর পেয়ে বালাপাড়া ইউনিয়ন বিট ইনচার্জ কাউনিয়া থানার এসআই সাজু মিয়া ঘটনা স্থলে গিয়ে লাশের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.