
রংপুর অফিস:
রংপুরের কাউনিয়ায় রেললাইনের পাশ থেকে জাসদ নেতা শরিফুল ইসলামের (৬২)এর মাথার অর্ধেক খুলিবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দভূতছড়া গ্রামের রেললাইনের পাশে পড়ে থাকা তার লাশ উদ্ধার করা হয়।
তিনি কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার হক বাজারের মৃত হাছেন আলীর ছেলে। হারাগাছ পৌর জাসদের সভাপতি এবং রংপুর জেলা জাসদের সহ-সভাপতি।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শরিফুল। রাতে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করে তার সন্ধান মেলেনি। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে শহীদবাগ ইউনিয়নের খোর্দভূতছড়া গ্রামের রেললাইনের পাশে একটি লাশ পরে থাকার খবর পেয়ে স্বজনরা এসে শরিফুলের লাশ শনাক্ত করে।
কাউনিয়া থানার এসআই মাসুদার রহমান জানান, সোমবার সন্ধ্যায় শরিফুলকে ওই এলাকায় রেললাইনের আশপাশে ঘোরাঘুরি করতে দেখেছেন বলে স্থানীয়রা। শরিফুলের মাথার অর্ধেক খুলি নেই। এছাড়া শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুও রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.