
রংপুর অফিস:
রংপুরের কাউনিয়ায় ভাতিজির বিয়ে নস্ট করে দেয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলার শিকার রেজাউল ইসলাম বুধবার বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।
কাউনিয়ায় থানার অফিসার ইনচার্জ মামুনুর রহমান বলেন, উপজেলার হরিচরন লস্কর গ্রামের রফিকুল ইসলামের মেয়ের (২০) বিয়ে ভেঙ্গে বাল্য বিয়ের অজুহাতে ভেঙ্গে দেয় একই গ্রামের সিদ্দিক আলীর পুত্র আরিফুল ইসলাম। এর প্রতিবাদ করে রফিকুল ইসলাম।
এরই জের ধরে গত ২৮ জুলাই সকালে আরিফুল, আনোয়ার হোসেন সিদ্দিক আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী রফিকুল এবং তার বোন রাজিয়া বেগমের ওপর হামলা চালায়। এসময় এসময় রাজিয়ার পুত্র রেজাউল করিম (২৭) তাদেরকে বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রেজাউলের ওপর হামলা চালায় তারা। তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সেখান থেকে স্থানীয়রা প্রথমে তাকে কাউনিয়া হাসপাতাল এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ দিনের মাথায় বুধবার দুপুরে রেজাউল মারা যান।
ওসি জানান, এ ঘটনায় রেজাউল করিমের মা রাজিয়া বেগম বাদি হয়ে গত ২ আগস্ট মামলা দায়ের করেন। আমরা আসাদুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
এম২৪নিউজ/আখতার