
অনলাইন ডেস্ক:
রংপুরের কাউনিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা সভা শেষে হারাগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রাজু আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।
সোমবার (১১ আগস্ট) দুপুরে তাকে উপজেলা সদরে থানা রোড় থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, সোমবার সকালে ইউএনওর সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজু আহমেদ। ইউএনও মহিদুল হকের সভাপতিত্বে সভায় কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। দুপুরে আইনশৃঙ্খলা সভা শেষে বাড়ি ফেরার পথে রাজু আহমেদকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক অ্যাডভান্স ডিটেনশন সংক্রান্ত আটকাদেশ ছিল। পরোয়ানা মূলে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.