রংপুরে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত

অনলাইন ডেস্ক:

রংপুরে বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কাউনিয়া উপজেলার মহেশা গ্রামের জুম্মারপার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহেশা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের স্ত্রী রুবিনা বেগম (৩২), তাদের ছেলে রহমত আলী (২) ও ভাতিজি এসএসসি পরীক্ষার্থী আফছানা বেগম স্নেহা (১৬)।

নিহতের স্বজনরা ও পুলিশ জানায়, সকালে আশরাফুল তার স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তারা জুম্মারপার নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনা বেগম, তার ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা মারা যান।

তিনজন নিহতের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ। সূত্র: সমকাল

এম২৪নিউজ/আখতার

Leave a Reply