
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর কারমাইকেল কলেজের ১০৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কলেজের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে শুক্রবার সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কলেজটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় মেধাবীদের পৃষ্ঠপোষকতা দিয়ে জলসম্পদে পরিণত করে দেশের উন্নয়নে কাজে লাগানোর অঙ্গিকার করা হয়।
শুক্রবার সকাল ৮টা থেকে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্ররা প্রিয় প্রাঙ্গণে আসতে শুরু করে। সকাল ১০টায় কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে দিনভর কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম বুলবুল। এরপর একটি আনন্দ র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর কারমাইকেল কলেজের ১০৪ বছর উপলক্ষে বাংলামঞ্চে একটি কেক কাটা হয়।
কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি রংপুর আঞ্চলিক কমিটির সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কারমাইকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক রকিবুস সুলতান মানিক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কারমাইকেল কলেজের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, শহিদুল ইসলাম খুররম, প্রাক্তন শিক্ষার্থী একেএম দৌলত আকবর, আব্দুর রাজ্জাক প্রমুখ।
এরপর বিকেলে বাংলামঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.