
স্টাফ রিপোর্টার:
সম্প্রতি রংপুর চারতলা মোড় এলাকায় কুড়িয়ে পাওয়া একটি দামী মোবাইল (গুগল পিক্সেল ৭প্রো) মালিককে ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের নুরপুর গ্রামের মিশুক অটো রিক্সা চালক ফয়জার রহমান।
গত বুধবার রাতে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে রাণীপুকুর বাজারে মোবাইল মালিককে ফেরত দেন তিনি।
মোবাইলের মালিক নীলফামারী সদর এলাকার শিক্ষার্থী সিহাব বলেন, পকেট থেকে মোবাইলটি কখন যে পড়ে গিয়েছিল তা বুঝতে পারিনি। হারিয়ে যাওয়া মোবাইলটির জন্য খুব কষ্টে ছিলাম। ফয়জার ভাইকে ধন্যবাদ জানাই। তার সততায় মোবাইলটি ফিরে পেয়েছি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.