নিউজ ডেস্ক:
রংপুরের গঙ্গাচড়ায় এক লক্ষ টাকার জাল নোটসহ একটি মাইক্রো ও সংঘবদ্ধচক্রের তিন সদস্যকে আটক করেছে । বুধবার রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, রংপুর মহনগরের জলকর গ্রামের এমদাদুলের ছেলে রিয়াজ উদ্দিন, চর ইচলি গ্রামের মৃত আলিপ উদ্দিনের ছেলে লাল মিয়া এবং গজঘণ্টা ইউনিয়নের হাবু পাঁচমাথা এলাকার মৃত ইউনুস আলীর ছেলে সামসুল কবির ঘুগরা।
পুলিশ জানায়, লালমনিরহাট জেলার দইখাওয়া থেকে সংঘবদ্ধ চক্র মাইক্রোযোগে জাল টাকা নিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) সুশান্ত কুমার সরকারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর আনুর বাজার শাহ আলম ফিলিং স্টেশনের সামনে থেকে সন্ধ্যার পরে মাইক্রোসহ চক্রের তিন সদস্যকে আটক করে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান ব্ষিয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.