
স্টাফ রিপোর্টার (রংপুর):
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আজ সোমবার (৭সেপ্টেম্বর) দুপুরে মানববন্ধন করা হয়েছে।
রংপুরের গঙ্গাছড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্ত্বরে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ কর্মস্থলের দাবি তোলেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.