
নিউজ ডেস্ক:
ব্যাংকের ডিপিএস এর টাকা উত্তোলনের ঘটনায় ৫দিন থেকে নিখোঁজ থাকার পর আহেলা বেগম (৩২) নামে এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা শ্রমিকরা।
আজ রোববার সকাল ৭টার দিকে রংপুরের গঙ্গাচড়ার বুড়িরহাট কৃষি গবেষণা কেন্দ্রের পরিত্যাক্ত ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, নগরীর ৬নং ওয়ার্ডের বাহাদুরসিং এলাকার মৃত আহেদ আলীর স্ত্রী কৃষি গবেষনা কেন্দের পাশেই চ্যাংমারী এলাকার আবাসনে বসবাস করতো। তার স্বামী মারা যাওয়ার পর থেকে ওখানে ছিল। তার একমাত্র সন্তান রায়হান (১৭) ঢাকায় চাকরি করে।
পরিবার জানায়, আহেলা স্থানীয় জুট মিলে চাকরী করেন। সে পুবালী ব্যাংক জাহাজ কোম্পানী মোড় শাখায় ডিপিস খোলেন। সেখানে প্রতি মাসে ১০হাজার টাকা করে জমা রাখেন।
এদিকে কৃষি গবেষনা কেন্দ্রের কৃষি ফার্ম শ্রমিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম সাইদুলের সাথে পরিচয়ের সুবাদে তার মাধ্যমেও ব্যাংকে টাকা পাটাতেন এবং ব্যাংকের সকল কাগজপত্রাদি তার কাছে ছিল।
জমি কেনার কথা বলে গত বুধবার ব্যাংকের সকল টাকা উত্তোলনের জন্য কর্মস্থল থেকে ছুটি নিয়ে আবাসনের বাড়ি থেকে বের হয়ে আসেন আহেলা। তারপর থেকে আর খোঁজ মেলেনি আহেলার।
এ ঘটনার আহেলার বড় ভাই গতকাল শনিবার গঙ্গাচড়া থানায় জিডি করেন।
গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.