
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ||
রংপুরের গঙ্গাচড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শহিদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এছাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামন হতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এখলাছ উদ্দিন লিখন ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদের নেতৃত্বে একটি বিজয় র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সকল কর্মসূচীতে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.