
নিউজ ডেস্ক:
রংপুরে ঘাঘট নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল মালেক নামে এক ডাকাতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, হত্যার পর নদীতে তাকে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার দুপুরে গঙ্গাচড়া কোলকোন্দ ইউনিয়নের ঘাঘট নদীর কুটিরঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গংগাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
আমাদের প্রতিদিনকে এই কর্মকর্তা জানান, বুধবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কুটির ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ সময় হাত-পা বাঁধা অবস্থায় নদীতে মরদেহটি পড়ে ছিল। দুর্বৃত্তরা এই ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে বলেও জানান ওসি মশিউর রহমান।
তিনি আরও বলেন, নিহতের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। আব্দুল মালেক গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নের পাইকান ঢিংটারী গ্রামের আবের আলী পাইকারের ছেলে।
সূত্র: আমাদের প্রতিদিন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.