
রংপুর অফিস:
রংপুরের গঙ্গাচড়ায় প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওমর ফারুক (২৫) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরী কাম দফতরি।
গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার সরকার।
জানা গেছে, প্রেমিক ওমর বিয়ে নিয়ে টালাবাহানা শুরু করলে কিশোরী তকে বিয়ের জন্য চাপ দেয়। কিশোরীকে মুখ না খোলার জন্য নানা রকম ভয়ভীতি দেখায়। এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। মামলার এজাহার নামায় আসামি ওমর ফারুক উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা জোঁককামড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য হোদা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, প্রতিবেশী এক কিশোরীর (১৭) সঙ্গে সাত মাসের প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ওমর ফারুক। এ সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে জড়ায় প্রেমিক যুবক। এক পর্যায়ে ওই কিশোরী গর্ভবতী হলে ফারুক তাকে কৌশলে রংপুরের একটি ক্লিনিকে নিয়ে জোরপূর্বক গর্ভপাত করায়।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার সরকার জানান, কিশোরীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করা ও জোরপূর্বক গর্ভপাত করানো হয়েছে বলে থানায় ভিকটিমের পরিবার বাদী হয়ে অভিযোগ দাখিল করে। পুলিশ মামলা হিসেবে তা নথিভুক্ত করেছে। মামলার এজাহার নামীয় আসামি একজন। পুলিশ তাকে গ্রেফতার করেছে পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.