
রংপুর অফিস:
রংপুরের গঙ্গাচড়ায় মাস্ক না পরার অপরাধে ৫ জন ব্যক্তির এক হাজার চারশত টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে জরিমানা করেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলীমা বেগম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ঠেকাতে স্বাস্থ্য বিধির অংশ হিসেবে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও গঙ্গাচড়া থানা পুলিশ।
গত সোমবার উপজেলার গঙ্গাচড়া বাজার, পীরের হাট, মাজারের পার, মন্থনা বাজার, বড়াইবাড়ি বাজার, তুলশীর হাটসহ বিভিন্ন এলাকায় মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
জনসচেতনতা বাড়াতে অভিযানে মাস্ক না পরার অপরাধে সর্বোচ্চ ৭ শত টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের মধ্যে বিতরণ করা হয় মাস্ক।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.