
নিউজ ডেস্ক:
রংপুরের গঙ্গাচড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শংকর (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (০৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার খলেয়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শংকর গঙ্গাচড়া থানা এলাকার খলেয়া ইউনিয়নের উত্তর খলেয়া গ্রামের কৃষ্ণ রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে দূর্যোগপূর্ণ আবহাওয়ায় মধ্যে শংকর মোটরসাইকেল যোগে খলেয়া গঞ্জিপুর বাজার থেকে পাগলাপীর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটা ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পরেন শংকর।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার এসআই আল মামুন চৌধুরী।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.