
রংপুর অফিস:
রংপুরের গঙ্গাচড়া উপজেলা আসন্ন ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করেছে। উপজেলার ৫টি ইউনিয়ন থেকে তারা নৌকার বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্ধিতা করছেন।
আজ শনিবার বিকালে গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃতরা হলো উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্দিকী সাজু, সদস্য আল সুমন আব্দুল্লাহ, জিল্লুর রহমান ও উপদেষ্টা সদস্য মাহবুবার রহমান তারা।
গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বলেন, আসন্ন ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে এ উপজেলা আওয়ামী লীগের সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.