
নিউজ ডেস্ক:
চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের রংপুর বিভাগীয় প্রধানকে আটক করেছে র্যাব-১৩ (রংপুর ক্যাম্পের সদস্যরা)। মঙ্গলবার রাতে নগরীর জাহাজ কোম্পানি এলাকা থেকে আটক করা হয়।
আটক মাহমুদুল হাসান বেলাল নীলফামারীর জলঢাকা উপজেলার তালুক শৌলমারী সরকারপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে।
বুধবার দুপুরে র্যাব-১৩ মিডিয়া অফিসার মেজর সৈয়দ ইমরান হোসেন স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে জাহাজ কোম্পানি এলাকা প্রতারক চক্রের রংপুর বিভাগের প্রধান মাহমুদুল হাসান বেলালকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহমুদুল হাসান বেলাল জানান, কয়েকজন সহযোগী নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন নিয়োগে নিজেরাই নিয়োগপত্র তৈরি করে প্রতারণা করে আসছিলেন। চাকরি দেয়ার প্রলোভনে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিলেন বলে স্বীকার করেন।
সুত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.