
রংপুর অফিস:
‘নির্ভুলজন্ম-মৃত্যু নিবন্ধনকরব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’-এ প্রতি পাদ্যকে সামনে রেখে রংপুরে পালন করা হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস।এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সিটিকর্পোরেশনের আয়োজনে বর্ণাঢ্য র্যালীও আলোচনা সভা করা হয়েছে।
এছাড়া দিবসটি উপলক্ষে নগর ভবন চত্বরে সকালে জনসচেতনতা মূলক ক্যাম্পেইনে কার্যক্রমের উদ্বোধন করা হয়। সকাল এগারোটায় নগর ভবন থেকে একটি র্যালী বেরহয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু।
প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু, হাসনা বানু, সচিব উম্মে ফাতিমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃকামরুজ্জামান এবনে তাজ, জন্ম-মৃত্যু নিবন্ধকারি. এমরাফিক উলহাসান ও উদ্যোক্তা কামরুল ইমাম ।
বক্তারা বলেন, জন্ম নিবন্ধন একটি নাগরিক অধিকারের পর্যায়ে পড়ে। তাই নাগরিক অধিকার সংরক্ষণে ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করতে সকল অভিভাবককে এগিয়ে আসতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং অধিকার সংরক্ষণে জরুরি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.