
নিউজ ডেস্ক:
আজ শনিবার (২০মার্চ) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাস্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহাম্মদ এরশাদের ৯৩ তম জন্মবার্ষিকী।
দিনটি উপলক্ষে রংপুরে আলোচনা সভা, কবর জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে জাতীয় পার্টি মহানগর ও জেলা কমিটি।
সকাল ১১টায় নগরীর দর্শনা মোড়স্থ পল্লীনিবাসে পার্টির সর্বস্তরের নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য জেলা কমিটির সভাপতি মশিউর রহমান রাঙ্গা এমপি, মহানগর কমিটির সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির ও জেলা কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক আহ্বান জানিয়েছেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.