
নিউজ ডেস্ক:
হাসপাতাল সূত্র জানায়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ৩০ ডিসেম্বর ৪র্থ শ্রেণীর কর্মচারী মশিয়ার রহমান বকুল ও আশিকুর রহমান নয়নকে অন্যত্র বদলী করা হয়। এই বদলী ঠেকাতে তদবির শুরু করেন ওই দুই কর্মচারী। প্রায় ১২দিন পর স্বাস্থ্য অধিদফতর আশিকুর রহমান নয়নের বদলীর আদেশ স্থগিত করে। মশিয়ার রহমান বকুল ৪৩ দিন অতিবাহিত হলেও নতুন কর্মস্থলে যোগদান করেননি। তিনি অক্সিজেন সিলিন্ডারের দায়িত্বে থাকা আবু সাঈদ খান বাবু ওরফে অক্সিজেন বাবুকে সঙ্গে নিয়ে তদবির করতে ঢাকায় অবস্থান করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলিন্ডারটি অবৈধভাবে বেসরকারি হাসপাতালে সরবরাহ করা হয়েছিল। অক্সিজেন শেষ হওয়ায় সিলিন্ডারটি ফিরত দিতে এসে অক্সিজেন বাবুকে না পেয়ে ড্রেনে ফেলে রেখে চলে যায়। ড্রেনে থাকা সিলিন্ডারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এটি ভাইরাল হয়। এতে অনেকেই বলেছেন, হাসপাতালের ভর্তি রোগীরা অক্সিজেন পায় না।
একটি সিন্ডিকেট অবৈধভাবে বেসরকারি হাসপাতালের তা বিক্রি করছেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার আবু সাঈদ খান বাবু ওরফে অক্সিজেন বাবুকে শোকজ করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে মশিয়ার রহমান বকুল ও আবু সাঈদ খান বাবু ওরফে অক্সিজেন বাবুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
রমেক হাসপাতালের পরিচালক (প্রশাসন) মোস্তফা জামান চৌধুরী বলেন, অক্সিজেন বাবু নামে এক কর্মচারীকে কৈফিয়ত তলব করা হয়েছে। মশিয়ার রহমান বকুল নতুন কর্মস্থলে যোগদান করেছেন কিনা আমার জানা নেই। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.