
অনলাইন ডেস্ক:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় আতাউর রহমান ওরফে লিংকন (৪৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক। এর আগে সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বামনদিঘী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
লিংকন ইকরচালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ছুট মেনানগর হাজীপাড়া এলাকার আব্দুর রহমান ওরফে বাচ্চুর ছেলে।
পুলিশ জানায়, রাষ্ট্রের জন্য ক্ষতিকর কার্য থেকে বিরত রাখার উদ্দেশ্যে আটকাদেশ মূলে লিংকনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিধি মোতাবেক জেলহাজতে পাঠানো হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের মামলায় আসামিদের গ্রেফতার অভিযানের পাশাপাশি রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সম্ভাবনা আছে—এমন ব্যক্তিদেরও আটকাদেশ মূলে গ্রেফতার করা হচ্ছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.