
নিউজ ডেস্ক:
রংপুরের তারাগঞ্জে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে ঢাকা-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ইকরচালী এলাকায় কাজী ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি ফকিরপাড়া গ্রামের অজির উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (২৪) ও মতিয়ার রহমানের ছেলে মনিরুল ইসলাম (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই মহাসড়কে একটি মালবাহী ট্রাক ৩ আরোহী থাকা মোটরসাইকেলটি ওভারটেক করার সময় ধাক্কা দেয়। এ সময় তারা তিনজন সড়কের ওপর পড়ে গেলে পেছন থেকে আসা অপর দুইটি ট্রাক দুই আরোহীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়। অপর একজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার অভিযান চালায়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি নুরুন্নবী প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, বেপরোয়া ট্রাক চালকের কারণে দু’জনের নিহত হয়েছেন। বার্তা২৪
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.