
নিউজ ডেস্ক:
রংপুরের তারাগঞ্জ উপজেলারর ইকরচলি এলাকায় ট্রাক্টরচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী জানান, শনিবার সকাল ১১টার দিকে ইকরচলি তাবুর বাজার এলাকায় ট্রাক্টরটি স্কুলছাত্র লিটনকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ট্রাক্টরটি হেফাজতে নিলেও এর চালক পালিয়ে যান।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.