স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
উত্তরবঙ্গের সর্বপ্রথম পত্রিকা দৈনিক দাবানলের সম্পাদক ও প্রকাশক সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বাটুল এর একমাত্র মেয়ে দাবানলের সহ-সম্পাদক সোনিয়া মোস্তফা বৃষ্টির অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মিঠাপুকুর প্রেসক্লাব।
এক শোক বার্তায় প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, সাধারন সম্পাদক শেখ সাদী সরকার, সহ-সম্পাদক হোসাইন সবুজ আহম্মেদ, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান সোন, দপ্তর সম্পাদক রবি খন্দাকার ও ক্রীড়া সম্পাদক শামীম আখতার সহ সকল সদস্যবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, দৈনিক দাবানলের সহ-সম্পাদক সোনিয়া মোস্তফা বৃষ্টি ভারতের ব্যাঙ্গালোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বৃহস্পতিবার সকালে তার মরদেহ রংপুরে নিয়ে আসা হয়। বাদ জোহর দক্ষিণ মূলাটোল জামে মসজিদে জানাযা নামাজ শেষে মুন্সিপাড়া কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।
M24news/এসএ
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.