
নিউজ ডেস্ক:
রংপুরে নকল স্যানিটাইজার উৎপাদন, বিক্রি ও চালের মূল্য তালিকা না থাকায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র্যাব-১৩।
শনিবার বিকেলে র্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইসেন্স ও বিএসটিআই’র অনুমোদন ছাড়াই নকল স্যানিটাইজার উৎপাদন ও বিক্রি করায় নগরীর তাজহাট এলাকার মিন্টু স্টোরকে পাঁচ হাজার ও আল হাসান স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ নকল স্যানিটাইজার উদ্ধার ও ধ্বংস করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাহিগঞ্জ বাজারে চালের আড়তে অভিযান চালিয়ে পণ্যের মূল্য তালিকা না থাকায় রায় ট্রেড্রার্স, এস.এম ট্রেডার্স, এ.কে ট্রেডাসর্কে ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.