
অনলাইন ডেস্ক:
পায়ুপথে বাতাস দিয়ে বৃদ্ধ মহির উদ্দিনকে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি জহিরুল ইসলাম বাবুকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার বিকেলে তাকে নীলফামারীর জলঢাকা উপজেলার নেকবক্ত বাজার এলাকার দাওয়াবাড়ীর চর থেকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি হাফিজুর রহমান জানান, রংপুর নগরীর মাহিগঞ্জ কাইদাহারা দেওয়ানটুলি জমজম ফিড মিলে শ্রমিক মহির উদ্দিনকে পায়ুপথে বাতাস দিয়ে হত্যার ঘটনায় র্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নীলফামারীর জলঢাকা উপজেলার নেকবক্ত বাজার এলাকার দাওয়াবাড়ীর চর থেকে জহিরুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় তাকে নগরীর মাহিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.