
নিউজ ডেস্ক:
আজ (১৮ মার্চ) বুধবার পীরগঞ্জ থানার আয়োজনে প্রতি মাসের ন্যায় মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভা বেলা ১১ টায় অফিসার ইনচার্জ এর কক্ষে অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ, সরেস চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম বার, পিপিএম।
পীরগঞ্জ থানায় মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় প্রধান অতিথি বলেন, ২০২০ সাল ‘মুজিব বর্ষ’। মুজিব বর্ষে পুলিশের সেবা অনেকাংশে বৃদ্ধি পাবে। মুজিব বর্ষে পুলিশ সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আমরা জনগণের পুলিশ হতে চাই, মানবিক পুলিশ হতে চাই। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এই শ্লোগান ধারণ করে আমরা কাজ করছি।
প্রধান অতিথি ভেন্ডাবাড়ি ও পীরগঞ্জ থানা পুলিশকে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন।
এসময় প্রধান অতিথি আরো বলেন, থানা পুলিশ শতভাগ নিষ্ঠার সাথে জনগনের জন্য কাজ করবে। থানা হবে মানুষের আশ্রয়স্থল। ভুক্তভোগীরা সর্বপ্রথম সাহায্যের জন্য থানায় আসেন। থানার অফিসারদের মানসিকতা, আচার আচরণ ও ব্যবহার সর্বোত্তম হতে হবে। প্রতিটি মানুষ যাতে এই বিশ্বাস নিয়ে থানা থেকে ফিরতে পারে, সেলক্ষে আমরা কাজ করে যাবো। সাধারণ মানুষের পাশে থেকে সার্বক্ষণিক কাজ করবো। পীরগঞ্জ থানা এবং ভেন্ডাবাড়ী তদন্তকেন্দ্রের সকল পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করারও আহ্বান জানান প্রধান অতিথি।
সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন।
পীরগঞ্জ থানার আয়োজনে অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবু মারুফ হোসেন, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (প্রশাসন ও অপরাধ) রংপুর, জনাব মোঃ আরমান হোসেন, পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ডি-সার্কেল, রংপুর, এবং শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারসহ পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত/অপারেশন এবং ভেন্ডাবাড়ী তদন্তকেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ শাহিনুর ইসলাম তালুকদার সহ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.