
নিউজ ডেস্ক:
বিপুল পরিমাণ ইয়াবাসহ রংপুরে আলমগীর হোসেন নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার সকালে র্যাব-১৩ মিডিয়া অফিসার মেজর গালিব মুহাম্মদ নাতিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র্যাবের একটি দল রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউপির মাদারগঞ্জ বাজারে অভিযান চালায়। এ সময় এক হাজার ৭৬০ পিস ইয়াবাসহ আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে আলমগীর জানায়, সে দীর্ঘদিন ধরে রংপুর ও এর আশপাশের জেলায় মাদক বিক্রি করছিল। রোববার দুপুরে তাকে পীরগঞ্জ থানায় হস্থান্তর করা হয়েছে।