
নিউজ ডেস্ক:
পীরগঞ্জের ভেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মন্ডলকে খাদ্যবান্ধব কর্মসুচীর চাল কালো বাজারে বিক্রির মামলায় গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরের পুর্বে উপজেলার চাতাল বাজার থেকে রংপুর র্যাব-১৩ এর একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে।
জানা গেছে, উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার মনোয়ার হোসেন মন্ডল এর পুত্র ভেন্ডাবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মঞ্জুর হোসেন মন্ডল বাবার ব্যবসাটি পরিচালনা করেন। গত বছরের ৭ এপ্রিল রাতে ভেন্ডাবাড়ী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসুচীর ওই ডিলারের গুদাম ঘরের সামন থেকে ৩৮ বস্তা চালসহ ৯০ বস্তা চাল ট্রলিতে করে পাচার হচ্ছিল।
ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে ভেন্ডাবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ গুর্জিপাড়া কলেজের সামন থেকে ট্রলি চালক ইসমাইল (৩০), হেলপার রিয়াদ (১৮) ও শ্রমিক জাহাঙ্গীর আলম (২৩) কে চালসহ ট্রলি আটক করে । এ ব্যাপারে মামলা হলে ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শাহিনুর ইসলাম ওই আ’লীগ নেতাকে অভিযুক্ত করে চার্জশীট প্রদান করেন । পরবর্তিতে বিজ্ঞ আদালত মঞ্জুর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী করেন । এ পরওয়ানা মুলে র্যাব-১৩ এর অভিযানিক দল উপজেলার ভেন্ডাবাড়ী এলাকার চাতাল বাজার থেকে ওই আ’লীগ নেতাকে গ্রেফতার করে রংপুর র্যাব কার্যালয়ে নিয়ে যায়। পরে বিকেলে তাকে পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
পীরগঞ্জ থানার ইনচার্জ সরেস চন্দ্র বলেন, চাল চুরি মামলায় মঞ্জুর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করলে সোমবার তাকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.