
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লার দলের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৩। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তুজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, দিনাজপুর ঘোড়াঘাট থানার একটি মামলায় গ্রেফতারকৃত জঙ্গিদের তথ্যের উপর ভিত্তি করে বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের পীরগঞ্জে অভিযান পরিচালনা করে র্যাব। এসময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লার দল এর সক্রিয় সদস্য পীরগঞ্জের ফতেপুর মিয়াপাড়া এলাকার আসকার আলীর পুত্র মোঃ সাদেকুল আকন্দ (৪৬) একই উপজেলার শাহ আব্দুস ছালামের পুত্র মোস্তাফিজার রহমান(৩০)কে গ্রেফতার করে।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুইজন দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লার দল এর দিনাজপুর জেলার ঘোড়াঘাট এলাকার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়াও তারা আল্লার দল এর নেতা মতিন মেহেদী’র মতাদর্শের অনুসারী বলেও স্বীকার করেছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.